ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লঞ্চের কেবিনে গৃহবধুকে গলাকেটে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

146527722272dfgery
ছবি: প্রতিকী।

ঢাকা থেকে আসা বরিশালে পারাবত-১০ লঞ্চের স্টাফ কেবিন থেকে মিলি নামের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় তরণীর স্বামীসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো তরণীর স্বামী আনিস, তার চাচাতো ভাই কালাম ও তুষার।

নিহতের বাড়ি কুমিল্লায়, আনিস ও কালামের বাড়ি শরিয়তপুরে এবং তুষারের বাড়ি নওগাঁয়। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে পারাবত-১০ লঞ্চে স্টাফ কেবিন ভাড়া নিয়ে আনিস ও তার স্ত্রী মিলা বরিশালে আসছিল।

মাঝ পথে রাত আড়াইটার দিকে আনিস কেবিনে তার চাচাতো ভাই ও সহযোগীকে কেবিনে প্রবেশ করায় এবং নিজে বেরিয়ে যায়।

কালাম ও তার সহযোগী কেবিনের দরজা ভিতর থেকে বন্ধ করে তরুণীকে গলাকেটে হত্যা করে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির শব্দ শুনে কেবিনের বাইরে থাকা যাত্রীরা এগিয়ে আসে।

হত্যার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাইরে থাকা অপর যাত্রীরা তাদের দুজনকে এবং আনিসকে লঞ্চের ছাদ থেকে প্রায় নগ্ন অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটন করা যাবে বলে জানায় পুলিশ।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print