ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে ৪ ‘নারী জেএমবি’ আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

23851-sirajganj-jmb-edit-1
জেএমবি সদস্য সন্দেহে ৪ নারী আটক।

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নারী বিভাগের উপদেষ্টাসহ চার নারী সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর সিপিসি ১ এর অধিনায়ক মেজর সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম প্রকাশ করতে রাজি হননি এই র‌্যাব কর্মকর্তা।

মঙ্গলবার র‌্যাব-৪ এর মিরপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে গত জুলাই মাসে সিরাজগঞ্জে এবং টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ এই জঙ্গি দলের সাত নারী সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল আইন-শৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং উগ্র মতবাদের বই।

টাঙ্গাইলে গ্রেপ্তার তিনজন জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলেও সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ বাংলাদেশে সাম্প্রতিক উগ্রপন্থিদের বিভিন্ন নাশকতার ঘটনায় জেএমবিকেই দায়ী করে আসছেন পুলিশ কর্মকর্তারা।

গত কয়েক মাস ধরে নিখোঁজদের তালিকায় যারা জঙ্গিবাদে জড়িয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print