ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বৃহত্তর স্বার্থে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বৃহত্তর স্বার্থে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। রাজনৈতিক দল যেহেতু দাবি করছে তাই ইসির তা মানা দরকার। তিনি বলেন, নির্বাচন কমিশন ইচ্ছে করলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আমি আশা করি ঐক্যফ্রন্টের দাবি বিবেচনায় নেবে ইসি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাইলে ইসির নমনীয়তা দেখানো উচিত।

তিনি আজ মঙ্গলবার গণমাধ্যমকে একথা বলেন।

২০০৮ সালে সংসদ নির্বাচনের তফসিল দুইবার পেছানো হয়েছিল। সে বিষয়টি স্মরণ করে বদিউল আলম মজুমদার বলেন, বিএনপির দাবির প্রেক্ষিতে তখন দুইবার তফসিল পেছানো হয়েছিল এবং তাদের কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল।

সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন তিনি আশা করেন বলে জানান বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পেছানোর ঘোষণা দিলেও জাতীয় ঐক্যফ্রন্ট ভোট এক মাস পেছানোর দাবিতে অনড় রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print