ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চন্দ্রঘোনায় আগুনে পুড়ে গেছে ১৮ দোকান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কেপিএম আবাসিক এলাকার বারঘোনিয়া মার্কেটে রবিবার রাতে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়েছে।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ১৮টি দোকান পুড়ে যায়।

আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল।

কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী বলেন, ‘আমরা খবর পাবার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। লিটন সওদাগর এবং মজনু সওদাগরের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন দমকল বাহিনীর এই কর্মকর্তা।

এদিকে অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে একটি কুলিং কর্ণার, লন্ড্রি শপ, ফার্নিসারের দোকান এবং কয়েকটি গুদাম ঘরও রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print