ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৪ দলীয় জোট ও মহাজোটের মধ্যে কোনো বিবাদ নেই: কাদের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং মহাজোটের মধ্যে কোনো ধরনের বিবাদ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মহাজোট নামে যে ঐক্য তা নিবাচনী আর ১৪ দলের সাথে আমাদের যে সম্পর্ক তা রাজনৈতিক। রাজনৈতিক জোট থাকবে, তা আমরা ভেঙে দেইনি। জোট ও মহাজোটের মধ্যে কোনো ধরনের বিবাদ, ভাঙন বা টানাপোড়েন নেই। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, রাজনৈতিক জোট যদি বিরোধীদলের ভূমিকা পালন করে, গঠনমূলক আলোচনা করে তা সরকারের জন্য ভালো, তাদের জন্যও ভালো।

‘রাজনৈতিক কারণে ১৪ দলের শরিরদের বিরোধী দলে থাকাই ভালো। এতে সরকারের ভুল সংশোধন এবং সমালোচনার সুযোগ থাকবে,’ যোগ করেন তিনি।

বিএনপিকে বেপরোয়া গাড়িচালকের সাথে তুলনা করে কাদের বলেন, পরাজিত বিএনপি বেপরোয়া হলেও সরকার ধৈর্যশীল। আওয়ামী লীগ বিশাল জয় অর্জনের সাথে দেশ ও মানুষের প্রতি বিশাল দায়িত্ব পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print