ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে বাস খালে পড়ে নিহত ২, আহত ১৫

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বড়পুল এলাকায় বুধবার রাতে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খালে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, রাত ১০টায় নোয়াখালীর সোনাপুর থেকে সুগন্ধা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ফেনী যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে পাশে খালে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় বাসটি উদ্ধার করে।

এ সময় দুই জনের লাশ পাওয়া যায়।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print