ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে সরকারি নীতিমালা বৈধ: হাইকোর্ট

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্যে জড়িত হওয়া বন্ধ করে সরকার ঘোষিত নীতিমালা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

পৃথক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

এর আগে ২৭ জানুয়ারি রিট ও এ সংক্রান্ত রুলের শুনানি শেষে আদালত রায় দেয়ার জন্য ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান বলেন, আজকের রায়ের ফলে কোনো শিক্ষক বাণিজ্যিকভাবে পরিচালিত কোনো কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন না।

সরকার ২০১২ সালের ২০ জুন ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ ঘোষণা করে।

এ নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক তার প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পূর্বানুমতি নিয়ে এক দিনে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে পড়াতে পারবেন। সেই সাথে তাকে শিক্ষার্থীদের স্কুল প্রধানকেও এ বিষয়টি জানাতে হবে।

নীতিমালায় স্কুলের সময়ে শিক্ষকদের প্রাইভেট টিউশনিও বন্ধ করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print