ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি করায় এএসআই সালাম গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

jamin-online-dhaka-guideউচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে তাঁদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার এএসআই সালামকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তাকে গ্রেফতার এবং বরখাস্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ও দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন আদালত।

হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাম বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং আজ সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়। পুলিশ কর্মকর্তা সালাম হাজির হলে আদালত এ আদেশ দেন।

এক পর্যায়ে আদালত হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদারকে ডেকে তার কাছে সালামকে তুলে দেন।

কামাল হোসেন শিকদার জানান, এএসআই সালাম আমাদের হেফাজতে রয়েছেন। কিছুক্ষণ পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print