ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএনপি থেকে পদত্যাগ করলেন পাপিয়া ও শিরিন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1472652134
শিরিন সুলতানা।                              সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

বিএনপির নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। এছাড়া বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছেন শিরিন সুলতানা। তবে তিনি মহিলাদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার (২৯ আগস্ট) এ দু’জন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

পদ ছাড়ার বিষয়ে জানতে চাইলে শিরিন সুলতানা বলেন, বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রে আমি তাই উল্লেখ করেছি।

পদত্যাগের বিষয়টি জানতে আশরাফি পাপিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

বিএনপির নতুন কমিটি ঘোষণার পর ‘সার্কাস পার্টি’ উল্লেখ করে ফেসবুকে পাপিয়া স্ট্যাটাস দেন। বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশিত হলে ১১ আগস্ট সংবাদ সম্মেলন করে স্ট্যাটাসের বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন তিনি বলেন, তার কোন ফেসবুক একাউন্ট নেই।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print