ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দর্জি ওবায়েদুল ৬ দিনের রিমাণ্ডে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

risa-1-1রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির বাংলা ভার্সনের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) সন্দেহভাজন আসামি দর্জি ওবায়দুল খানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম দোলোয়ার হোসেন।

এর আগে দুপুরে রমনা থানা থেকে তাকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে কয়েকদিনের অভিযানের পর বুধবার ভোরে নীলফামারী থেকে ওবায়দুলকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কয়েকদিনের অভিযানের পর বুধবার ভোরে নীলফামারী থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫/৬ মাস আগে রিশা ও তার মা তানিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটে বৈশাখী টেইলার্সে কাপড় সেলাই করাতে যান। এ সময় তারা মা রিসিভ কপিতে ফোন নম্বর দেয়। ওই টেইলার্সের কর্মচারী ওবায়দুল রিসিভ কপি থেকে ফোন নম্বর নিয়ে রিসাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। রিশার মা এ বিষয় ওবায়দুলকে শাসান।

২৪ আগস্ট রিশা ও তার বন্ধু মুনতারিফ রহমান রাফি (১৫) পরীক্ষা শেষ করে কাকরাইল ফুড ওভার ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ওবায়দুর রিশাকে প্রেমের প্রস্তাব দেয়। রিশা তা প্রত্যাখ্যান করলে ওবায়দুর রিশাকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় রিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রিশা মারা যায়।

এ ঘটনায় ২৪ আগস্ট রিশার মা তানিয়া হোসেন (৩৩) বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print