ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীর কাসেমের সাথে পরিবার শেষে সাক্ষাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

03.05
জামায়াত নেতা মীর কাসেম আলী।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাত শেষে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে গেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার (৩ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে তারা কারাগার থেকে বেরিয়ে যান। এর আগে মীর কাসেমের সঙ্গে সাক্ষাত করতে তার পরিবারের সদস্যরা বেলা ৩টা ৩৫ মিনিটের দিকে তারা কাশিমপুর কারাগার ফটকে পৌঁছেন।

মোট ৬টি মাইক্রোবাস করে স্ত্রী, কন্যাসহ পরিবারের মোট ৪৩ জন সদস্য তার সঙ্গে দেখা করতে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা মীর কাসেমের সঙ্গে কথা বলতে যান।

এদিকে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। শনিবার দুপুরের পর এই আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে  নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের জেলার নাশির আহমেদ।

উল্লেখ্য, মৃতুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন গত ৩০ আগস্ট আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পর কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ ছিল মীর কাসেমের সামনে। তবে শুক্রবারই তিনি প্রাণভিক্ষা না চাওয়ার কথা কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print