ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে দূর্যোগ মোকাবেলায় কর্মস্থলে নেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করে স্ব স্ব কর্মস্থলে উপস্থিতির নির্দেশনা থাকা স্বত্ত্বেও কর্মস্থলে নেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা উপজেলা নির্বাহী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ঘূর্ণিঝড় ফণি’র দূর্যোগ মোকাবেলায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য খোলা হয় কন্ট্রোল রুম। এর আগে জেলা প্রশাসনের এক আদেশে বাতিল করা হয় সরকারি দপ্তর সমূহের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। তবে বোয়ালখালী উপজেলার চিত্র ভিন্ন। ৩ মে শুক্রবার কোনো কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকতে দেখা যায়নি। কার্যালয়গুলো ছিলো তালাবদ্ধ।

.

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে খোলা কন্ট্রোল রুমে ২ মে বৃহস্পতিবার রাত থেকে সকাল ৭টা পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী নুরুনবী চৌধুরী ও অফিস সহায়ক সবুজ চন্দ্র রায়।

আজ শুক্রবার সকাল থেকে এ দায়িত্বে থাকা মহিলা বিষয়ক দপ্তরের ফিল্ড অফিসার (ভিজিডি) মুহাম্মদ মহিউদ্দিন জানান, সকাল ৭টা থেকে দায়িত্ব বুঝে নিয়ে কন্ট্রোল রুমে রয়েছি।

তবে কর্মস্থলে উপস্থিত নেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা। এ ব্যাপারে মুঠো ফোনে তিনি কর্মস্থলে উপস্থিত রয়েছেন বলে দাবি করেন।

বিসিএস পরীক্ষায় দায়িত্ব পালনে নগরে রয়েছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print