ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নাস্তায় মাছের কাটলেট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাড়িতে অতিথি এলে ঝটপট কী তৈরি করে দেয়া যায়, অনেক সময়ই মাথায় আসে না। আর মূল খাবারে যেহেতু মাংসের পরিমাণটাই বেশি থাকে, নাস্তায় রাখতে পারেন মাছের কাটলেট।

তৈরি করাও বেশ সহজ। জেনে নিন:

উপকরণ

বড় মাছে কিমা আধা কেজি, আদা-রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ
ধনে পাতা কুচি ইচ্ছা, কাঁচা মরিচের কুচি, জিরা-গরম মসলার গুঁড়া
ও লবণ স্বাদমতো।

টোস্টের গুড়া এক কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ ডিম ৪টি, তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালী

প্রথমে মাছ কেটে-ধুয়ে লবণ, আদা-রসুন বাটা ও পানি দিয়ে মাছ ভালো ভাবে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে কিমা করে নিন।

পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কুচি করা কাঁচা মরিচ, কর্নফ্লাওয়ার, গরম মসলা, জিরা গুঁড়া মেখে পছন্দের আকারে কাটলেট তৈরি করে নিন।

এবার ডিম ও সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ফেটানো ডিমে কাটলেট চুবিয়ে বিস্কুটের গুঁড়া লাগিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখুন।

প্যানে তেল গরম করে কাটলেটগুলো সোনালি করে ভেজে তুলে ফেলুন।

পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print