ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৫, আহত ২৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

khagrachari-picture-02
খাগড়াছড়ির সাপমারা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১‘শ ৫০ ফুট খাদে পড়ে।

খাগড়াছড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৫ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে নারী-শিশু ও বৃদ্ধসহ ২৫ জন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্টো-জ-১১-০০২৪) জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১‘শ ৫০ ফুট খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, খাগড়াছড়ি জেলা সদরের শালবনে মহিমা বেগম(২৫) তার শিশুপুত্র আল আমিন(৬), জেলার জালিয়াপাড়ার মুসলিম উদ্দিন(৬০)ব্যাঙমারার অরবিন চাকমার ৬ মাসের ছেলে হৃদ্দি চাকমা ও গাড়ী চালক বাহার উদ্দিন(২৬)।

স্থানীয়দের সহযোগীতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।এসময় দলীয় নেতাকর্মীদের নিয়ে উদ্ধার কাজে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া।

khagrachari-pic-03
দুর্ঘটনার পর উদ্ধার কাজে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া।

আহতদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ১৪জন ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সে ১৭জন ভর্তি আছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে ছুটে যান খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী বিপিএম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: জিল্লুর রহমান পিএসসি, জি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো: হুমায়ুন রশীদ ঘটনাস্থলে ছুটে যান।

এসময় হাসপাতাালে এ হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালের চিৎিসকদের হিমশিম খেতে হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মজিদ আলী বিপিএম।

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print