ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান, সম্পাদক পলাশ

সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিককে সভাপতি এবং বার্তা সংস্থা ইউএনবির মফস্বল সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার মো. আবুল খায়ের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাকছুদুর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সূজিত রায় নন্দী, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক মো. সোহেল রানা, নিউ নেশনের উপদেষ্টা সম্পাদক মো. মোস্তফা কামাল মজুমদার ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

নতুন এই কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার। সহ-সভাপতি হলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট আজিজুর রহমান। এছাড়াও সিনিয়র যুগ্ম সম্পাদক এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন, যুগ্ম সম্পাদক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, অর্থ সম্পাদক যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক সানবিডির চিফ রিপোর্টার গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদের স্টাফ রিপোর্টার এস এম জাকির হোসাইন, ক্রীড়া সম্পাদক একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইবনে নূর শাওন, জনকল্যাণ সম্পাদক হিসেবে আমাদের অর্থনীতির সিনিয়র সাব এডিটর সাখাওয়াত হোসেন মুকুলকে মনোনীত করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি আবু কায়সার, যুগান্তরের সিনিয়র সাব এডিটর জসিম উদ্দিন, এটিএন নিউজের ইমরান হোসেন সুমন, প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার আব্দুল হাই তুহিন, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী ফয়সাল।

এছাড়াও কো-অপ্ট সদস্য হলেন ইউএনবির সাবেক সিনিয়র সাব এডিটর জাকির মজুমদার, জান্নাতুল ফেরদেীস তানভী, আরেফিন শাকিল, ফরিদ উদ্দিন, সামসুজ্জামান নাঈম। এই কমিটির সদস্যরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
সুত্রঃ-ইউএনবি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print