ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে টাকাসহ ঠিকাদারের ছেলে অপহরণ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ থেকে টকাসহ এক ঠিকাদারের ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। এ ঘটনায় অপহৃতের বাবা নোয়াখালী পল্লী বিদ্যুতের ঠিকাদার মো.ময়নাল হোসেন সেনবাগ থানায় গত ২৯ আগস্ট একটি সাধারণ ডায়েরী করেন।

এর আগে গত ২৭ আগস্ট বিকাল ৩টার দিকে জেলার সেনবাগের সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অপহৃতের বাবা ফোনে জানান, সে নোয়াখালীতে পল্লী বিদ্যুতের ঠিকাদার হিসেবে কাজ করে। তাঁর ছেলে মো. সোহাগ (২৯), তাকে ঠিকাদারী কাজে সহযোগিতা করে। তেমনি ভাবে গত ২৭ আগস্ট বিকাল ৩টার দিকে সেনবাগের সেবারহাট বাজার থেকে ঠিকাদারী কাজের বকেয়া ৯৪ হাজার টাকার মধ্যে ৫৪ হাজার টাকা আদায় করে ফেরার পথে সে নিখোঁজ হয়।

ঘটনার আজ ৫দিন অতিবাহিত হলেও তাঁর ছেলের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। অপহৃত সোহাগের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তিনি আরও জানান, তবে অন্য একটি মোবাইল ফোন নম্বর থেকে তাঁর ছেলেকে ফেরত দেওয়ার শর্তে মুক্তিপণ দাবি করা হয়েছে। পরে তিনি ওই নম্বরে ১২ হাজার টাকা বিকাশ করেন। এখন ওই মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অপহৃতের বাবা থানায় সাধারণ ডায়েরী করেছে। অপহৃত ঠিকাদারের ছেলেকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। আশা করি অপহৃত সোহাগকে তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print