ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘বাংলাদেশকে দেখে পাকিস্তানের বুদ্ধিজীবীরা এখন আক্ষেপ করে’

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশের সমৃদ্ধি দেখে পাকিস্তানের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা এখন আক্ষেপ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশকে দেখে এখন পাকিস্তানের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলেন- সব সূচকে বাংলাদেশ আজকে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটা উন্নত দেশে রূপান্তর করার স্বপ্নের কথা বলেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সেই স্বপ্ন পূরণে নতুন প্রজন্মের সহযোগিতা দরকার আমাদের। যে প্রজন্ম হবে মূল্যবোধ, দেশপ্রেম, মমত্ববোধের সমন্বয়ে গঠিত। যাদের হাত ধরে বাংলাদেশ শুধু স্বপ্নের ঠিকানা নয়। স্বপ্নের ঠিকানাকেও অতিক্রম করে বহুদূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, খেলাঘরের উপদেষ্টা ড. সেলু বাসিতসহ খেলাঘরের বিভিন্ন স্তরের নেতারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print