ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় শ্রমিক দগ্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ইস্পাত তৈরীর কারখানায় জিপিএই ইস্পাত লিমিটেড এ কর্মরত অবস্থায় মো.আরিফ (১৮) এক শ্রমিক দগ্ধ হয়েছেন। লোহা গলানোর সময় গলিত লোহার দহ্য পদার্থ গায়ে পড়ে আহত হন আরিফ।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে।

দগ্ধ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ।

দগ্ধ শ্রমিক মো.আরিফ মুন্সিগঞ্জ সদর উপজেলার ক্ষির মন্দির এলাকার আল আমিন হাওলাদারের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর কাজ করার সময় তরল পদার্থ ছিটকে দগ্ধ হন এক শ্রমিক। আহতবস্থায় তাঁকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন।

তবে বিষয়টি অস্বিকার করেছেন জিপিএইচ ইস্পাত লিমিটেড এর উপদেষ্টা (মিডিয়া) কবি অভীক ওসমান।  তিনি বলেন, এ ধরণের কোন দুর্ঘটনার কথা আমি জানি না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print