ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে বরযাত্রীবাহি মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

,

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাটে বেপরোয়া গতির বর যাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে ইশা আক্তার (৬), নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের কবিরহাট চাপরাশির সড়কের ঘাট মাঝির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশা উপজেলার কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মো. লিটনের মেয়ে এবং সে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু ইশা স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে পাশের সড়ক থেকে কবিরহাট চাপরাশিরহাটের প্রধান সড়ক পার হতে গিয়ে একটি বর যাত্রীবাহী বেপরোয়া গতির মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তাঁর মাথা থেতলে যায়।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print