ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় বাসচাপায় ৩ ছাত্রলীগ নেতা নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে শ্যামলী পরিবহনের বাসচাপায় ৩ ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

নিহত কাজল হোসেন (২৫) বিজয়পুর ইউপি ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে ও মো. সজল (২৫) একই ইউপি ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক, তিনি উপজেলার লালমতি গ্রামের হুমায়ন কবির মেম্বারের ছেলে, শাহিন (২৬) ওই ইউপি ছাত্রলীগের সদস্য, তিনি লালমতি গ্রামের মো. আবদুল লতিফের ছেলে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে উপজেলা পরিষদ থেকে ছাত্রলীগের ওই তিন নেতা নুরজাহার হোটেলে যাচ্ছিল। এ সময় ঘাতক শ্যামলী পরিবহনের বাসটি নুরজাহান হোটেলে যাত্রা বিরত শেষে দ্রুতগতিতে উল্টো পথে লেনে উঠার সময় ওই তিন মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। হাইওয়ে পুলিশ ঘাতক বাস এবং চালককে আটক করেছে বলে জানান এসআই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print