ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অবৈধ ক্যাসিনোঃ কৃষক লীগ নেতা কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি শফিকুল আলম ফিরোজকে শুক্রবার নগরীর কলাবাগান এলাকা থেকে আটক করা হয়েছে।

ক্লাবের সাধারণ সদস্য আজিজ উদ্দিন জানান, দুপুর ১টার দিকে জুমার নামাজ পড়ার জন্য ক্লাব থেকে বের হলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‌্যাব সদস্যরা তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তাকে একটি গাড়িতে করে নিয়ে যান।

.

ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।

কলাবাগান ক্রীড়াচক্রে অভিযানের সময় সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা পাওয়া গেছে। এছাড়া অভিযানে একটা বিদেশ পিস্তুলসহ তিন রাউন্ড গুলি পাওয়া গেছে। ক্যাসিনোতে যুক্তরাষ্ট্রে তৈরি খেলার কয়েন, স্কোরবোর্ড ও ৫৭২ প্যাকেট তাস উদ্ধার করা হয়েছে।

এদিকে র‌্যাব সদস্যরা ক্লাবে অভিযান শুরুর আগে দুপুর থেকেই ক্রীড়াচক্র ঘিরে রাখে।

.

র‌্যাব বলছে, অবৈধভাবে ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছে। এর আগে বুধবার অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদকে গুলশান থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় নেতা জিকে শামীমকে রাজধানীর নিকেতন এলাকা থেকে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print