ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন সিভিল সার্জন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টম্বর ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ও অন্ত বিভাগ পরিদর্শন করেন তিনি।

.

এ সময় হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনা ও অন্ত বিভাগের ডেশ বোর্ড পর্যবেক্ষণ এবং বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থাকরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এছাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় ও কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

.

কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, এসএম জসিম।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, সিভিল সার্জন মহোদয় হাসপাতাল পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশের সাথে সাথে এ ধারা ধরে রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print