ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ডেঙ্গু রোগে মারা গেলেন গৃহবধূ রোজিনা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রোজিনা বেগম।

চট্টগ্রামে ডেঙ্গু রোগে রোজিনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ওই রোগী মারা যায়।

রোজিনা বেগমে নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকার বিশ্বকলোনীতে তারা ভাড়া থাকেন।  তার স্বামী মাইন উদ্দিন (স্বপন) একটি টেইলারিং দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুর বলে জানাগেছে।

এই দম্পতির সাত বছরের একটি মেয়ে এবং এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

রোজিনা বেগমের স্বামী স্বপন বলেন, মঙ্গলবার থেকে রোজিনা জ্বরে ভুগছিলেন।

গতকাল বুধবার কর্নেল হাটের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু (এনএস-ওয়ান) ধরা পড়ে।

রিপোর্ট পাওয়ার পর বুধবার রাতেই রোজিনাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ডেঙ্গু (মেডিসিন ১৩ নং ওয়ার্ড) তাকে ভর্তি দেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে রোজিনাকে ওয়ার্ডের এইচডিও তে স্থানান্তর করা হয়। সেখানে আজ বেলা সাড়ে এগারটার দিকে তার মৃত্যু হয়।

ডেঙ্গুর পাশাপাশি স্ট্রোকে রোগীর মৃত্যু হয় বলে জানান ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. ইমন দাশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print