ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এক দিনের রিমান্ডে যুবলীগ নেতা টিনু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কিশোর গ্যাং এর প্রধান ও যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে এক দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ। পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমীনের আদালত এক দিনের  রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, সোমবার বিকেলে মহানগর মুখ্য হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে পাঁচলাইশ থানা পুলিশ টিনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ তার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নগরের চকবাজার এলাকা থেকে টিনুকে অস্ত্রসহ গ্রেফতার করে  র‌্যাব-৭ এর একটি দল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print