ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে রহস্যজনক আগুনে পুড়ে নিহত ১, আহত ৫

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি বহুতল ভবনে রহস্যজনক আগুনে নজরুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এঘটানায় একই পরিবারের আরো ৫জন দগ্ধ হয়েছেন। তবে কিভাবে কোত্থেকে আগুন আগুন লেগেছে তা বলতে পারেনি পরিবার ও আশে পাশের লোকজন।

.

আহতরা হলেন-সেলিনা কলি (৩০), হাজ্জাজ (৩), আজবির (১৩), মনোয়ারা বেগম (৫০) ও জুবাইদা (৩০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসীর ধারণা বিজলী চমকানির থেকে আগুনের সৃষ্ট।  কেউ কেউ গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত দাবী করলেও পরিবারের সদস্যরা এটা নাকচ করে দেন।

.

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, চান্দগাঁও থেকে অগ্নিদগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। অন্যদের হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অগ্নিদগ্ধদের মধ্যে সেলিনা কলির শরীরের শতকরা ১৫ ভাগ, হাজ্জাজের ২৫ ভাগ, আজবিরের ১৫ ভাগ, মনোয়ারা বেগমের ৭০ ভাগ ও জুবাইদার ১৭ ভাগ দগ্ধ হয়েছে।

.

এদিকে রাতে অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার ঢাকা নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print