ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিলসহ তিন প্রতিষ্ঠানকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অভিযোগে আবুল খায়ের স্টিলসহ সীতাকুণ্ডে তিনটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন আবুল খায়ের স্টিল এন্ড পাওয়ার কোং লিঃকে ৫ লক্ষ টাকা, অক্সিকো লিঃকে ৫ হাজার এবং সীমা অক্সিজেন লিঃ কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

.

এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় তিন প্রতিষ্ঠানকে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print