ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জেনারেল সুলাইমানি হত্যা: প্রতিবাদে ইরান জুড়ে কোটি মানুষের বিক্ষোভ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের প্রতিক্রিয়ায় আজ দেশজুড়ে বিক্ষোভ ও শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে। রাজধানী তেহরানে জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ করেছেন এবং রাজধানীর মসজিদ ও ধর্মীয় কেন্দ্রগুলোতে শোক সমাবেশ চলছে।

বিক্ষোভ ও শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানাচ্ছেন।

রাজধানী তেহরানের পাশাপাশি দেশের অন্যান্য শহরেও একই অবস্থা বিরাজ করছে। গোটা ইরান যেন ফুঁসে উঠেছে। তাদের প্রিয় জেনারেলের মৃত্যুতে গোটা জাতি শোকে মুহ্যমান। ধর্মীয় নগরী কোম ও মাশহাদের বিক্ষোভ সমাবেশেও মানুষের ঢল নেমেছে। জেনারেল সুলাইমানির জন্মস্থান কেরমানের সব মানুষ যেন রাস্তায় নেমে এসেছেন। তাদের প্রায় সবার হাতে আমেরিকার বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড এবং কাসেম সুলাইমানির ছবি শোভা পাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতার পাশাপাশি প্রেসিডেন্ট, সংসদ স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং সামরিক বিভাগের প্রধানেরা জেনারেল সুলাইমানির শাহাদাতের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা সবাই আমেরিকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, আমেরিকা এই বোকামির জবাব পাবে এবং মার্কিন সরকার এই কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print