ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার না করার নির্দেশ: অতি উৎসাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া সিটি নির্বাচনের কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। তিনি আরও জানান, গ্রেফতারের নামে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন অতি উৎসাহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কার্যালয়ে বিভিন্ন অভিযোগ জানাতে যান বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচনের আগে যাতে কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তার বা হয়রানি না করা হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনের সহযোগিতা চান তিনি।

ইশরাক বলেন, কাউন্সিলর প্রার্থীদের গ্রেফতারের ক্ষেত্রে আমরা একটা সুনির্দিষ্ট নীতিমালা চেয়েছি। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন কর্মকাণ্ড থেকে অতি উৎসাহীরা বিরত না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা।

এদিকে ১০ জানুয়ারির আগে কোনো প্রকার প্রচারণা না চালানোর আহ্বান জানিয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা বলেছেন, নির্দিষ্ট সময়ের আগে কেউ প্রচারণা চালালে ব্যবস্থা নেয়া হবে। সব প্রার্থীর নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print