ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ১০৬ জন করোনা রোগী শনাক্ত: গতকাল একজনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

একজন মৃত্যুর দিনে চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ১০৬ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৩৯০ জন।নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৭৪ জন ও উপজেলার ৩২ জন। চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৫৬৮ জন।

মঙ্গলবার ( ১১ মে ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৯টি ল্যাবে ৯০২টি নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৯ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষায় ২৪ জন করোনা আ্ক্রান্ত রোগী শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ২ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়।এতে ২০ জন শনাক্ত হয়।

এ ছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print