ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামিন বেরিয়ে বাদিকে ‘ছুরি মেরে ভুরি’ ফেলতে চায় যুবলীগ নামধারী দুই চাঁদাবাজ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে বাদিকে ছুরি মেরে ভুরি ফেলে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবলীগ নামধারী চিহ্নিত দুই চাঁদাবাজকে।

আজ বুধবার দুপুরে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ফটক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজন হলেন- ডবলমুরিং এলাকার মৃত নুরুল আলম সওদাগরের ছেলে নুরুল কবির জাকুয়া (৪৫) ও আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড় এলাকার মাহবুবুল আলমের ছেলে মোঃ তৌহিদুল আলম (৪০)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন পাঠক ডট নিউজকে বলেন, গ্রেফতারকৃত দুইজন গত ১৯ এপ্রিল বিদ্যুৎ ভবনে মেসার্স সালিহিয়া এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ বশির উদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়। কিছুদিন আগে তারা জামিনে বের হয়। বের হয়েই আজ আবারও বিদ্যুৎ ভবনে গিয়ে বশির উদ্দিনকে ঘিরে ধরে।

এসময় আগেরবার পুলিশকে অভিযোগ করায় ‘ছুরি মেরে ভুরি ফেলে দেওয়ার’ হুমকি দেয়। কৌশলে বশির পুলিশকে অভিযোগ করলে সাথে সাথেই ডবলমুরিং পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় বা মহানগরে কোন পদ-পদবি না থাকা সত্ত্বেও তারা নিজেদের যুবলীগ নেতা বলে পরিচয় দিত। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print