ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সড়ক দুর্ঘটনায় আহত আকবর শাহ থানার এসআই’র মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) মো. মোস্তাফিজুর রহমান (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। নিহত মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি নগরীর আকবরশাহ থানায় কর্মরত ছিলেন। তার ২২ বছর ও ১৯ বছর বয়সী দুই কন্যা সন্তান এবং ১২ বছর বয়সী এক ছেলে রয়েছে।

সিএমপির আকবর শাহ থানার ওসি (তদন্ত) সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুইদিন আগে হালিশহর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানাগেছে, গত রবিবার (৬ নভেম্বর) হালিশহর থানাধীন বড়পোল এলাকায় এসআই মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খান। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করানো হয়। আজ তিনি মারা যান।

আজ দুপুর সোয়া ২টায় আকবরশাহ্ থানা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃতদেহ দাফনের জন্য ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায় তার গ্রামের বাড়ীতে নেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print