ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৪৬ জনের প্রাথমিক দল থেকে বাদ গেলো আরও ১৫ জন। ১৪ নভেম্বর আরও ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন আজেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

ফিফার বিধি বলছে, প্রথম ম্যাচের এক সপ্তাহ আগে খেলোয়াড় তালিকা চূড়ান্ত করা যাবে। এরই মধ্যে স্কালোনি ৩১ জনের দল জমা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ)।

সেই দলে আছেন যারা

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন শুরু ২২ নভেম্বর। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে মেসির দল। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print