চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে পিতাকে না পেয়ে তিন বছর বয়সী শিশু সন্তানকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করেছে এক পাষন্ড।অভিযুক্তের নাম দ্বীন ইসলাম ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর পিতা নুরুল আলম রাসেলের সাথে প্রতিবেশী দ্বীন ইসলামের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। আজ দুপুরে দ্বীন ইসলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আলম রাসেলকে মারতে আসে।এসময় রাসেল বাড়ীতে না থাকায় তার তিন বছর বয়সী শিশুকে মাথায় তুলে আছাড় মারে। তাকে গুরতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
