ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৬৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সংঘর্ষে আহতদের ফাইল ছবি।

চট্টগ্রামের পটিয়াতে দক্ষিণ জেলা বিএনপি’র কর্মী সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬শ ৮৮ নেতাকমর্রীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

গত বুধবার রাতে পটিয়া থানার উপ-পরিদর্শক সৈয়দ মোশারফ হোসেন বাদী হয়ে মামলাটি রুজু করলেও আজ শুক্রবার বিকালে পুলিশ মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানায়।

পুলিশ জানায়, মামলায় বিএনপি দলীয় সাবেক এমপি ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা সহ সভাপতি (হামলায় আহত) এনামুল হক এনাম, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ ১৮৮ জনের নাম উল্লেখ্য করে এবং ১৫০০ অজ্ঞাত নেতাকর্মীকে আসামী হিসেবে দেখানো হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামত উল্লাহ জানান, বিএনপির সমাবেশ থেকে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ এনে মামলায় ১৮৮ জন এজাহার নামীয় এবং আরো অজ্ঞাত ১৫০০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য গত বুধবার দুপুরে পটিয়ার সদরের একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে আন্ত:দলীয় কোন্দলে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামসহ অন্তত অর্ধ শত নেতা কর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম কক্সবাজার সড়কে ২০ থেকে ৩০টি গাড়ী ভাঙচুর করে এনাম সমর্থিত নেতাকর্মীরা।

 পুলিশের দায়ের করা এ মামলায়  আজগর হোসেন নামে একজনকে গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print