ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

55890_1
চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ। ফাইল ছবি।

শ্রমিকদের বেতন সহ অন্যন্য পাওনা পরিশোধ না করে গার্মেন্টস কারখানা বন্ধ রাখার প্রতিবাদে নগরীর চান্দগাঁও থানার সিএণ্ডবি (এক কিলোমিটার) এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এস কে নামের একটি পোশাক তৈরির কারখানায় কয়েক নারী পুরুষ শ্রমিক।

এতে নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বুধবার দুপুর ১২টার দিকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে গার্মেন্টস শ্রমিরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে।

এস কে গার্মেন্টস নামে প্রতিষ্ঠানটির কাটিং হেলপার জয়নাল জানান, আমাদের বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ না করে কর্তৃক পক্ষ গার্মেন্টস বন্ধ করে দেয়ায় আমরা আন্দোলন করছি। মালিক পক্ষ আমাদের টাকা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

চান্দগাঁও থানা ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবীর জানান,বকেয়া পাওনার দাবীতে শ্রমিকরা কিছুক্ষণ রাস্তার উপর বিক্ষোভ করেছে। আমরা মালিক পক্ষ বিজিএইএ নেতৃবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠক করে একটা সমাধান করেছি। মালিক পক্ষ বলেছে আগামী রবিবারের মধ্যে তারা শ্রমিকদের পাওনা পরিশোধে আশ্বাস দেয়ার পর শ্রমিকারা আন্দোলন বন্ধ করেছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print