ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়োজিদে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকায় তাহেরা বেগম (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধুর স্বামী নূর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, নিহত নারী বায়োজিদ এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী নূর হোসেন বেকার। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

মঙ্গলবার বিকেলে বাসায় তাহেরা বেগমের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে নূর হোসেন তাহেরাকে মারধর শুরু করেন। এসময় মাথায় লাঠির আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাহেরার তিন সন্তান সে সময় বাসায় ছিল, তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে নূর হোসেনকে ধরে ফেলে।

আতাউর রহমান আরও জানান, রউফাবাদে পাহাড়িকা আবাসিক এলাকায় একটি কলোনিতে তাহেরা বেগম পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি বাঁশখালী উপজেলায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print