ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বান্দরবান কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বান্দরবান কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে দিলদার আলী প্রামানিক (৪৮) নামে এ আসামী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আজ বৃহস্পতিবার (১০মার্চ) দুপুরে তার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কারাগার সূত্র জানায়, বুধবার রাতে বান্দরবান সদরের জেলা কারাগারে বন্দি ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখা‌নে নেয়ার পর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম দিলদার আলী প্রামানিক (৪৮)। সে লামা উপজেলার লেমুঝিড়ি নাইক্ষ্যংছড়ি মৌজার বাসিন্দা মৃত নাছির প্রামানিকের পুত্র। কয়েদি নং ৪০২০।

বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের মারামারির মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত এক আসামী অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখা‌নে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত ভাবে ময়না তদন্তের পর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তি‌নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print