ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ “পরীমনি”র জন্মদিন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pori-moni
পরীমনি। ছবিঃ ফেইসবুক

কোনো ছবি মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈচৈ ফেলে দেয়া অভিনেত্রী “পরীমনি”র (শামসুন্নাহার স্মৃতি) জন্মদিন আজ সোমবার (২৪ অক্টোবর)। শুভ জন্মদিন পরিমণি, পাঠক.নিউজ পরিবারের পক্ষ থেকে জন্ম দিনের অনেক শুভেচ্ছা।

১৯৯২ সালের ২৪শে অক্টেবর (এই দিনে) সাতক্ষীরায় পরীমনি’র (শামসুন্নাহার স্মৃতি) জন্য। শৈশবে বাবা মনিরুল ইসলাম ও মা সুলতানাকে হারানোর পর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে পরী মনির বেড়ে উঠা।

%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%bf
.

মিডিয়ায় শুরুটা হয়েছিল ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে। কিন্তু স্বপ্নটা ছিল বড় পর্দারই। অভিনয়ে নাম করবেন- এমন স্বপ্ন ছেলেবেলা থেকেই। কিন্তু চাইলেই তো আর অভিনয় করা যায় না। তাও আবার চলচ্চিত্রের মতো এত বড় একটি মাধ্যমে। সে জন্যই আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওঠা, প্রথমে নাটক, তারপর বিজ্ঞাপন- এসবের মাঝেই আবার চলচ্চিত্র।

নাটকে অভিনয়ের অল্প কদিন পরই বিজ্ঞাপনে মডেলিংয়ের প্রস্তাব পান তিনি। কিন্তু শুরু থেকেই সাবধানে পা ফেলছিলেন।

নাটকে অভিনয় শুরুর পর বেশকিছু বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য ডাক পান। কিন্তু সেগুলো বেশি নামিদামি কম্পানি না হওয়ায় রাজি হননি।

porimoni
.

সেকেন্ড ইনিংস, এক্সট্রা ব্যাচেলর, এক্সক্লুসিভ, নারী ও নবনীতা তোমার জন্য ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত ‘নারী ও নবনীতা তোমার জন্য’তে প্রধান চরিত্রে অভিনয় করেন। তার সঙ্গে আরো ছিলেন আমিন খান, পপি ও ঈশানা। প্রথম নাটক ‘সেকেন্ড ইনিংস’-এ ইলিয়াস কাঞ্চন ও চম্পার সাথে অভিনয়ের সৌভাগ্য অর্জন করেন পরী। এরপর তার ঢালিউড যাত্রা।

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ তার প্রথম চলচ্চিত্র। তবে আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে। তার মুক্তি পাওয়া সিনেমার মধ্যে রয়েছে ‘পাগলা দিওয়ানা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘জানে না মনের ঠিকানা’ ও ‘রক্ত’। এর মধ্যে শেষ সিনেমাটি পরীর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। হাতে আছে ‘স্বপ্ন জাল’, ‘অন্তর জ্বালা’, ‘নদীর বুকে চাঁদ’, ‘সোনা বন্ধু’, ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’-সহ বেশ কিছু সিনেমা।

6666
.

চলচিত্রের তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালকসহ-শিল্পীটীকা
২০১৫ভালোবাসা সীমাহীনশাহ আলম মন্ডলজায়েদ খান, আনিসুর রহমান মিলনপ্রথম অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
পাগলা দিওয়ানাওয়াজেদ আলী সুমনশাহরিয়াজ, অমৃতা খান
আরো ভালোবাসবো তোমায়পরীএস এ হক অলীকশাকিব খান
লাভার নাম্বার ওয়ানদোলাফারুক ওমরবাপ্পি চৌধুরী, তানিয়া বৃষ্টি
নগর মাস্তানরকিবুল আলম রকিবজায়েদ খান, শাহরিয়াজ, তিতান চৌধুরী
মহুয়া সুন্দরীছবি/মহুয়ারওশন আরা নীপাসুমিতলোককাহিনী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত
আমার মন জুরে তুই
ইনোসেন্ট লাভঅপূর্ব, রানাজেফ
সারপ্রাইজএফআই মানিক
প্রবাসী ডনশাহীন-সুমন
ভালবাসার অনেক জ্বালাফারুক ওমর
২০১৬মন জানেনা মনের ঠিকানামায়ামুশফিকুর রহমান গুলজারফেরদৌস, মৌসুমী, শিরিন শিলা
পুড়ে যায় মনঅপূর্ব, রানাসায়মন সাদিক
রক্তপরী/সানিয়াওয়াজেদ আলী সুমনরোশাননির্মাণাধীন, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র
মন জ্বলেদেবাশীষ বিশ্বাসসায়মন সাদিকনির্মাণাধীন
পাষাণসৈকত নাসিরনির্মাণাধীন

২০১৫ সালে, বাবিসাস থেকে “মহুয়া সুন্দরী” চলচিত্রের জন্য, আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরষ্কার গ্রহন করেন।

বর্তমানে তিনি শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ শিরোনামের চলচ্চিত্রে অভিনয়ের কাজ শেষ করছেন। এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print