ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আড়াই লাখ ঘরবাড়ী ও ১শ কোটি টাকার গবাদি পশু ক্ষতিগ্রস্থ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

SAM_3558 (2)ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামে আড়াই লাখ ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে এবং প্রায় দুই লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে ।ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে ৫০ কোটি টাকার ফসল এবং ১শ কোটি টাকার গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়েছে ।

এ ছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে ১২ জন নিহত ও ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

ঘূর্ণিঝড় পরবর্তী শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সন্দ্বীপ উপজেলা, সেখানে প্রায় ১৫ হাজার গবাদি পশু ভেসে গেছে, ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে ৫০ হাজারের কাছাকাছি।

13282081_465890340284159_276313056_nতিনি আরো বলেন, চট্টগ্রামে ৫০ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে, গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়েছে ১শ কোটি টাকার, অনেক রাস্তাঘাটও ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাশঁখালীতে পানিতে ভেসে সাত জন নিহত হয়েছে, হালিশহরে চিংড়ী ঘের দেখতে গিয়ে দুই ভাই নিহত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে ১২জন নিহত হয়েছে, নিখোঁজ আছে ৪ জন উল্লেখ করেন তিনি।

চট্টগ্রামের ৪৭৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় দুই লাখ লোক আশ্রয় নিয়েছে, আগামী দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে, সেজন্য আশ্রয় নেয়া মানুষজনকে এই দুইদিন আশ্রয় কেন্দ্রে থাকতে হবে, উল্লেখ করেন জেলা প্রশাসক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print