ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে আইন অমান্য করায় ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার ( ১১ এপ্রিল) বিকেলে উপজেলার উপজেলা সদর, কালুরঘাট সেতু, পশ্চিম গোমদন্ডী, দুধ পুকুর পাড়, কানুনগোপাড়া, কালাইয়ার হাট, দাসের দিঘির পাড়, হাজীর হাট এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, সরকারের নির্দেশনা ব্যতিরেকেই বিভিন্ন হার্ডওয়্যারের দোকান, চা দোকান খোলা রাখা, হেলমেট বিহীন বাইকে ২-৩ জনের চলাচল, উপজেলা প্রশাসন বোয়ালখালী চট্টগ্রাম এর নির্দেশনা অমান্য করে বিকাল ৫ টার পরে দোকান খোলা রাখা, সন্ধ্যা ৬ টার পর বিনাকারণে রাস্তায় ঘোরাঘুরি, প্রশাসনের নির্দেশনা অমান্য করে হাজীর হাট বাজার বসানোয় বিভিন্ন বাইক চালক, পথচারী, মুদি দোকানের মালিক, বাজারের ইজারাদারদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এসময় আদালতকে সহযোগিতা করেন ক্যাপ্টেন আব্দুল মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ ও বোয়ালখালী থানা পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print