ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

gunfight-2
.

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক মারা গেছে। শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা ওই সড়কে ডাকাতির করতে এসেছিল। তবে তাঁদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, শুক্রবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান যে, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় ডাকাতের অবস্থান করছে। তারা ওই সড়কে প্রতিবন্ধকতা দিয়ে বেশ কিছু যানবাহন আটকে রেখেছে।

খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ সেখানে রাতে অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর ককটেল ও গুলি চালায় ডাকাতেরা। এ ঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদের পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়।

এ ছাড়া তাঁর দেহরক্ষী ও ইঞ্জিন চালিত নসিমনের এক চালক আহত হন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতেরা পালিয়ে যায়। তবে অভিযান শেষে ঘটনাস্থলে দুই যুবকের লাশ পাওয়া যায়।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাদের দুজনের পরনে ছিল হাফ প্যান্ট ও কোমরে গামছা বাঁধা ছিল। এরা ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print