ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল করোনা আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে পড়ে ‌আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে। সোমবার (৪ মে) সকালে খিলগাঁও তিলপাপাড়ার ১৬৮/এ নম্বর বাসার ৫ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সংবাদমাধ্যমকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তোফাজ্জল হোসেন কয়কদিন ধরে অসুস্থ ছিলেন। এরপর তিনি করোনাভাইরাস আক্রান্ত কিনা তার পরীক্ষা করেন। কিন্তু পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসে। এ নিয়ে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন বলে তার স্ত্রী আমাদের জানিয়েছেন।’

স্ত্রীর বরাত দিয়ে ওসি বলেন, ‘তোফাজ্জল ভাবছিলেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, হয়তো টেস্টে ধরা পড়েনি। গত কয়েকদিন ধরে এসব চিন্তায় তার ঘুম হচ্ছিল না। তাই রবিবার (৩ মে) রাতে ছয়টি ঘুমের ট্যাবলেট খেয়ে তিনি ঘুমানোর চেষ্টা করেন। এরপরও ঘুম আসেনি তার। পরে আজ সকালে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।’

ওসি আরও জানান, তোফাজ্জলের দুই সন্তান রয়েছে। তিনি খিলগাঁওয়ের ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশের সহায়তায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print