ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীর উপর হামলা করেছে ছাত্রলীগ

?????????????????????????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা চলাকালে নুরুল করিম নামে এক শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা।  আজ শনিবার দুপুর সোয়া ২টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত পুলিশ বক্সের পাশে শিবির সন্দেহে তার উপর হামলা চালায়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানায়।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম নুরুল করিম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে মারধর করেছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারীরা।

ছাত্রলীগ নেতা-কর্মীরা দাবি করেন, নুরুল করিম ছাত্রশিবিরের নেতা ও মামলার আসামি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শিবির সন্দেহে একজনকে মারধর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তাকে কারা এবং কেন মারধর করেছে তা খতিয়ে দেখা হবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন জানান, নুরুল করিম এএফ রহমান হল ছাত্রশিবিরের নেতা এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্রলীগ নেতা-কর্মীরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে পুলিশে সোপর্দ করেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print