ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অটোরিক্সা চালক নরেন্দ্র মোদি!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

165468_182
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত দেখতে সে দেশের একজন অটো চালক।

দেশের চালকের আসনে আগেই বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাকে দেখা যাচ্ছে অটোচালকের ভূমিকায়!‌ তবে ওই অটোচালক দেখতে প্রধানমন্ত্রীর মতো হলেও আসল মোদি নন।

নরেন্দ্র মোদির চেহারার সঙ্গে মিল রয়েছে; এমন একজন অটোচালকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। দেশটির তেলেঙ্গানার আদিলাবাদ জেলার একজন অটোচালক তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার চেহারার এতটাই মিল যে, খুব ভাল করে খুঁটিয়ে দেখলেও বোঝার উপায় নেই যে তিনি মোদি নন।

driver
দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত মনে হলেও তিনি আসলে মোদি নন।

কেউ কেউ তো আবার একধাপ এগিয়ে দাবি করছেন, ওই ব্যক্তিই নাকি মোদির ভাই। তবে মোদির সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই অটোচালকের। মোদির সঙ্গে চেহারার সাদৃশ্যই তাকে তার যাত্রীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল।

অনেক যাত্রীই চালকের সঙ্গে যেচে সেলফি তোলেন। এভাবেই ওই চালকের একটি ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। তবে প্রথমে সঠিক তথ্য গোপন রেখে সেই পোস্টে লেখা হয়, ‘‌ইনি নরেন্দ্র মোদির ছোট ভাই। পেশায় একজন অটোচালক। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয় হলেও এ বিষয়ে কোনো আগ্রহ নেই ওই অটোচালকের। যাত্রীরা পোজ দিতে বললেই তিনি হাসিমুখে দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print