ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মানবিক বিপর্যয় ঠেকাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে: ডা.শাহাদাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের চরম ক্রান্তিকাল বিরাজ করছে। মানুষের মাঝে ঈদের আনন্দ নেই। সব শ্রেণী পেশার মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানবিক বিপর্যয় ঠেকাতে হলে দল মত নির্বিশেষে সবাইকে এই করোনা মহামারীর বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। বর্তমানে অনেক ফিল্ড হাসপাতাল দরকার। পাশাপাশি অনেক “আইসোলেশন সেন্টার ” এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ।

তিনি আজ (২২ মে) শুক্রবার বিকালে বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনের সামনে প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ বিতরণ কালের এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ড্যাব নেতা ডা. ইশা চৌধুরী, ডা.সাকির উর রশিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ডা.হাসানুল বান্না, ডা. ফাহাদ, ডা.নোমান, ডা.সায়েম, ডা. রিজভী, ডা. মিজান প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print