ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা জয় করে আবারও মাঠে নামতে চান চট্টগ্রামে আক্রান্ত পুলিশ সদস্যরা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মানবতার সেবা করতে গিয়ে শরীরে প্রাণঘাতী ভাইরাস নিয়ে এ পর্যন্ত শহীদ হয়েছেন চট্টগ্রামের তিনজন পুলিশ সদস্য। আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। সুস্থ হয়ে ফিরেছেন বেশ কিছু পুলিশ সদস্য।

তবুও দমে যাননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা। সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়তে চান তারা।

আজ রবিবার দুপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার গ্রহণ শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে আজ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য আজ ঈদ উপহার প্রদান করা হয়। জেনারেল হাসপাতালে ২১ জনসহ মোট ৪৮ জনকে এই উপহার প্রদান করা হয়। করোনা আক্রান্ত হলেও তাদের মনোবলে চিড় ধরেনি। এসময় তারা সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print