ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সব সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা চিকিৎসার নির্দেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ মে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

শনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগই এতদিন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা রোগীদের জন্য কিছু হাসপাতাল নির্ধারণ করে দিয়ে সেখানে বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।

দেশের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠনের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তারা ‘কভিড-১৯’ এবং ‘নন কভিড’ রোগীদের একই হাসপাতালের ভিন্ন ভিন্ন অংশে স্বাস্থ্যসেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

‘৫০ শয্যা ও তার বেশি শয্যা বিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কভিড ও নন-কভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হলো’ চিঠিতে উল্লেখ করা হয়।

সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার নাগাদ দেশে ৩৬ হাজার ৭৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫২২ জন।

উল্লেখ্য, কভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিনই বিভিন্ন হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিড়ম্বনায় পড়েছে নন-কভিড রোগীরাও।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print