ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ির লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

1437397403
.

চট্টগ্রামের মীরসরাইয়ের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বারইয়ারহাট পৌরসভার একটি আবাসিক হোটেল কক্ষে জসিম সওদাগর (৪৩) নামে এ ব্যবসায়ীর পেটকাটা রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশের ধারণা এ ব্যবসায়িকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল থেকে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট রোডের প্রবেশ মুখে সাগরিকা আবাসিক হোটেলের ৩ নম্বর কক্ষে ওই ব্যবসায়ীর মৃত দেহটি পাওয়া যায়।
সকাল সাড়ে ১০ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। মৃত দেহটির পেট কাটা, শরীর রক্তাক্ত থাকতে দেখা গেছে তবে মৃত্যুর মূল রহস্য এখনো জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক ভাবে নিহতের নাম জসিম সওদাগর ও পেশায় ব্যবসায়ী, পিতা: আহম্মদুর রহমান,সাং: মোহরা কালুরঘাট, থানা: চান্দগাঁও, চট্টগ্রাম জানা গেছে।
তিনি আরো বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সিআইডি’র ডিটেকটিব ব্রাঞ্চকে খবর জানানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print