ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আওয়ামীলীগ-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a7%a9
.

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের মধ্যে  মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ নেতাকর্মী আহত হয়।

আজ মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদের সিজিএস কলোনিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মোঃ জামশেদ আলী (২৪), হারুনুর রশিদ (২৫) ও সিরাজ উদ্দিন (২৪)।

%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a7%a8
.

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত নেতা সাইফুল আলম ওরফে লিমনের অনুসারীদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং  দুই পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে জানাযায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, বিকেলে  দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। এসময় উভয় পক্ষ কলোনির বাসিন্দাদের ঘর-বাড়ি ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ‍পুরো এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

 এ বিষয়ে কাউন্সিলর এইচ এম সোহেলের যোগাযেগের চেষ্টা করা হলেও যোগযোগ করা যায়নি। তবে কাউন্সিলর এইচ এম সোহেলের এক অনুসারি ও এলাকার বাসিন্দা মোঃ জালাল আহমেদ জানান, বিকেল লিমনের অনুসারীরা মুখোশ পড়ে এলাকায় এসে এলাকার বাসিন্দাদের ঘর ভাঙচুর করে এবং গুলি চালায়। আমরা তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের উপরেও হামলা করেন। এতে আমাদের কয়েকজান নেতা-কর্মী আহত হয়।

তবে সাইফুল আলম লিমনের সাথে যোগায়োগ করলে তিনি এ বিষয়ে কিছুই জানেনা বলে জানান।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান জানান, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে অরিতিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print