ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে পরীক্ষা না করে ভূয়া রিপোর্ট, শেভরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার বোয়ালখালীতে পরীক্ষা না করেই ভূয়া রিপোর্ট দেওয়ায় নিউ শেভরন নামের একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু নইমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এ ১ লক্ষ টাকা জরিমানা করেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারের রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দিয়ে দেয়া হচ্ছিল। পরীক্ষার পূর্বেই ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তারের স্বাক্ষর রাখা হয়েছে। পরে রিপোর্ট বানিয়ে পূর্বেই স্বাক্ষরিত প্যাডে রোগীদের রিপোর্ট দেওয়া হতো। রিপোর্ট দেওয়া প্যাডে প্রাপ্ত চিকিৎসক উপরন্তু ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারী পাওয়া যায় নাই। ল্যাব পরিচালনার কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় সকল কাগজই মেয়াদোত্তীর্ণ। আদালত পরিচালনায় সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print